প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে চাকরি পেলেন ৫০ প্রতিবন্ধী
প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ করে দিতে রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোতে রোববার হয়ে গেলো দিনব্যাপী চাকরি মেলা। প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে মেলা আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এই মেলা। সেখানে নিয়োগ দিতে মেলায় ছিলো ৫২টি চাকরি দাতা প্রতিষ্ঠানের স্টল। দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় অংশ নেন ৫ শতাধিক প্রশিক্ষিত প্রতিবন্ধী চাকরি প্রার্থী। এদের মধ্য থেকে সরাসরি নিয়োগ পত্র হাতে পেয়েছেন ৫০ জন প্রতিবন্ধী।
সর্বোচ্চ ৪০ জনকে নিয়োগ দিয়েছে সুইট বাংলাদেশ। এর পরের অবস্থানে ছিলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সংশ্লিষ্ট প্রকল্পে ৭জনকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। এছাড়াও ১ জন করে নিয়োগ দিয়েছে দিয়েছে ফিফোটেক, সিনেসিস আইটি ও মাই আটসোর্সিং।
এ ছাড়াও এ মেলায় কর্মসংস্থানের জন্য আরো ৩১০ জনকে সংক্ষিত তালিকায় রাখা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এদের মধ্যে ১০০ জন নিয়োগ পত্র হাতে পাবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
সকালে মেলার উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ডঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম এবং সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম ও সূচনা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার ডা. সাকী খন্দকার। স্বাগত বক্তব্য দেন কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেশের প্রথম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ল্যাব এইমস ল্যাব পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন, সুচনা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ সাথী, ইক্যাব সভাপতি শমী কায়সার, মাই আউটসোর্সিং প্রতিষ্ঠাতা তানজিবুল বাশার।